ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
গত সোমবারের তারিখে (২০ অক্টোবর, ২০০৮) বুধবার আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি প্রকাশ করে। ২০০৮ সালে প্রকাশিত ৫০ নম্বর অধ্যাদেশ এটি।
তথ্য অধিকার, সংরক্ষণ, প্রকাশ ও প্রাপ্তির বিষয়ে অধ্যাদেশে বলা হয়, 'কর্তৃপক্ষের কাছে থেকে যে কোনো নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধে সংশিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহে বাধ্য থাকবে। যেসব তথ্য কম্পিউটারে সংরক্ষণের প্রয়োজন, কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে এবং সারাদেশে নেটওয়ার্কের মাধ্যমে তা ছড়িয়ে দেবে।'
'বিভিন্ন সিদ্ধান্ত, কার্যক্রম ও সম্পাদিত বা প্রস্তাবিত কর্মকাণ্ডের সব তথ্য নাগরিকদের যাতে সহজে সরবরাহ করা যায়, এমনভাবে সূচিবদ্ধ করবে কর্তৃপক্ষ। তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো তথ্য গোপন বা এর সহজলভ্যতা সংকুচিত করতে পারবে না। প্রত্যেক কর্তৃপক্ষই কমপক্ষে দুবছর পরপর একটি করে প্রতিবেদন প্রকাশ করবে।'
তবে বেশ কিছু তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এমন তথ্য, পররাষ্ট্র নীতির কোনো বিষয়- যার দ্বারা বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোন জোট বা সংগঠনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ক্ষুণ
bdnews24