২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এনজিও'র দু'পরিচালককে মারধর করে করে পুলিশে সোপর্দ

সমিতির টাকা নিয়ে পালাবে সন্দেহে ধুনটে 'প্রতিকার সমাজ কল্যাণ সোসাইটি' নামের এনজিওর দু'পরিচালককে মরধর করে পুলিশে সোপর্দ করেছে এর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

বগুড়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমিতির টাকা নিয়ে পালাবে সন্দেহে ধুনটে 'প্রতিকার সমাজ কল্যাণ সোসাইটি' নামের এনজিওর দু'পরিচালককে মরধর করে পুলিশে সোপর্দ করেছে এর সদস্যরা। দু'পরিচালক হলেন- ধুনটের মহিশুড়া গ্রামের মহর রবিদাসের ছেলে রতন কুমার রবিদাস ও যতীশ রবিদাস। মহর রবিদাস বগুড়া জেলা আদিবাসী সমিতির সভাপতি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম জানান, রতন রবিদাস ২০০৮ সালের এপ্রিল মাসে 'প্রতিকার সমাজ কল্যাণ সোসাইটি' নামের একটি সংস্থার পক্ষ থেকে এলাকার বেকার মহিলাদের শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, জিপসি, আনারকলি ও পাঞ্জাবিতে চুমকি লাগানোসহ বিভিন্ন ধরনের হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া শুরু করে টাকার বিনিময়ে। সোসাইটির সদস্য জিঞ্জিরতলা গ্রামের রিনা আকতার, স্বপ্না আকতার, শাহনাজ, শিউলি খাতুন, বেলকুচি গ্রামের জুলেখা খাতুন, মর্জিনা, শিউলী খাতুন জানান, সোসাইটির দেওয়া শর্তের মধ্যে ছিল প্রত্যেক সদস্যকে ৬ হাজার ৫২৫ টাকা দিয়ে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে হবে। একজন সদস্য ৬ হাজার ৫২৫ টাকায় ভর্তি হয়ে সপ্তাহে ৪২০ টাকা হারে ১০ মাস সহায়তা পাবে। লোভনীয় এ সুযোগ দেখে ছয় মাসে সমিতির সদস্য সংখ্যা দাঁড়ায় ৯ হাজারে। সদস্যদের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দু'সপ্তাহ আগে থেকে সদস্যদের সাপ্তাহিক কিস্তি ঠিকমতো পরিশোধ না করায় তারা সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ সংস্থার অফিস পরিদর্শন করে সমিতির যাবতীয় কার্যক্রমের হিসাব চান এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কাজ বন্ধ রাখার আদেশ দেন। এতে সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে কয়েকশ সদস্য পরিচালক রতন কুমার রবিদাস ও তার বড় ভাই যতীশ রবিদাসকে অফিসে আটক করে মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন, পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল, ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম এবং সমাজসেবা কর্মকর্তা সহিদুল ইসলাম খান পাওনা টাকা ফেরতের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ সদস্যরা শান্ত হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৯২৮ ঘ.