২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পত্তির মামলায় হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে করা মামলায় ফেনী--২ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২২ অক্টোবর ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে করা মামলায় ফেনী--২ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ কে রায় এ অভিযোগ গঠন করেন। আগামী ২৬ অক্টোবর থেকে সাক্ষ্য নেওয়া শুরু হবে। গত বছরের ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের ফেনী জেলার উপ--পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া বাদী হয়ে হাজারী ও তার বোন খোদেজা হাজারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। হাজারী দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল করেননি। এ অপরাধে গত বছরের ১৩ মে তাকে তিন বছরের কারাদণ্ড দেয় ফেনীর একটি আদালত। ২০০১ সালের ১৭ আগস্ট থেকে জয়নাল হাজারী পলাতক আছেন। অবৈধ সম্পত্তির মামলায় অভিযোগ করা হয়, হাজারী অবৈধভাবে এক কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন। খোদেজার বিরুদ্ধে তার ভাইকে এ সম্পত্তি অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশে খোদেজার বিরুদ্ধে অভিযোগের বিচারকাজ বর্তমানে স্থগিত রয়েছে। বিশেষ জজ আদালতে গত ১৬ অক্টোবর মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় ১২ জনকে সাক্ষী করেছে। গত বছরের ১৮ ফেব্র"য়ারী দুর্নীতি দমন কমিশন প্রকাশিত সন্দেহভাজন শীর্ষ ৫০ দুর্নীতিবাজের নামের তালিকায় জয়নাল হাজারীর নাম ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯১৫ ঘ.