ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বস্তিতে বুধবার বিকেলে আগুন লেগে অর্ধশতাধিক বাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি গিয়ে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ব্রিগ্রেডের পরিচালক (অপারেশন)- মোহাম্মদ শাহজালাল সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বিকালে পৌনে ৫টায় আগুন লাগে। তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক হিসেবে অর্ধ শতাধিক ঝুপড়ি ঘর পুড়েছে।"
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, আগুনের শিখা বস্তির পাশের ছয় তলা বাড়ি 'ঢালী ভবন'এও স্পর্শ করে। এতে ওই বাড়ির কিছু জিনিসপত্র পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/১৯০৯ঘ.
bdnews24