২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই চালের দাম কমার আশা নেই: খাদ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমার আশা দেখছেন না খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী। আন্তর্জাতিক চাল গবেষণা ইনস্টিটিউটের এক পূর্বাভাসের বরাত দিয়ে বুধবার নিজের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আগামী বছর পর্যন্ত চালের বাজার এখনকার মতোই থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই চালের দাম কমার আশা দেখছেন না খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী। আন্তর্জাতিক চাল গবেষণা ইনস্টিটিউটের এক পূর্বাভাসের বরাত দিয়ে বুধবার নিজের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আগামী বছর পর্যন্ত চালের বাজার এখনকার মতোই থাকতে পারে। শওকত আলী বলেন, "বেসরকারি খাতে চালের আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় দেশীয় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।" এ পরিস্থিতিতে সরকার ১৫ লাখ টন খাদ্য মজুদের পরিকল্পনা করেছে বলে উপদেষ্টা জানান। তিনি জানান, চাল গম মিলিয়ে সরকারের হাতে এখন মজুদ রয়েছে ১৩ লাখ মেট্রিক টনের বেশি। বাকি দুই লাখ টন আগামী ১০ নভেম্বর মধ্যে মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী বিভাগে প্রতি কেজি চলের গড় দাম এখন ২৭ টাকা ৯০ পয়সা। একইভাবে খুলনা বিভাগে ২৯ টাকা ৩৩ পয়সা, ঢাকা বিভাগে ৩০ টাকা ৯৪ পয়সা, চট্টগ্রাম বিভাগে ৩০ টাকা ২৯ পয়সা, বরিশালে ৩১ টাকা ২৯ পয়সা এবং সিলেট বিভাগে ৩১ টাকা ৩৮ পয়সা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। এই হিসাবে সারা দেশে চালের গড় দাম দাঁড়াচ্ছে কেজিতে ৩০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/জেকে/এসকে/১৮৪৪ঘ.