২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় নওগাঁয় পাঁচ জনের যাবজ্জীবন

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নওগাঁর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

নওগাঁ, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নওগাঁর একটি আদালত। নওগাঁর অতিরিক্ত দায়রা জজ (২য়) গোলাম মোস্তফা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি সদস্য আলাউদ্দিন, চকদেব গ্রামের ওসমান আলী, গ্রাম পুলিশ ফজলুল হক ও রুস্তম আলী । মান্দার বরবেলালদহ গ্রামের খোদা বক্স হত্যা মামলার রায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। আদালত ওই পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও দুই বছর কারভোগ করতে হবে। আসামিদের মধ্যে ফজলুল হক ছাড়া বাকি সবাই রায়ের সময় আদালতে ছিলেন। পলাতক ফজলুল ধরা পড়ার পর তার সাজা কার্যকর হবে বলে আদালত জানায়। মামলার বিবরণে জানা যায়, ১৯৯০ সালে ৩ ফেব্র"য়ারি খোদা বক্স ও অপর একজনকে চোর সন্দেহে কুসুম্বা ইউনিয়ন পরিষদে ধরে আনা হয়। এরপর নির্যাতনে ইউনিয়ন পরিষদেই খোদাবক্স মারা যায়। খোদাবক্সের ভাই আব্দুর রহিম বাদি হয়ে ৪ ফেব্র"য়ারি মান্দা থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৩ ঘ.