কক্সবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় মঙ্গলবার দুপুরে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ভাগ্নে।
মোহাম্মদ হোসেন হ্নীলা ইউনিয়নের মিনাবাজার টেইলা পাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার ভাগ্নে নুুরুল আলম একই গ্রামের মোহাম্মদ শফি আলমের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মায়ের প্রাপ্য জমি নিয়ে নুুরুল আলমের সঙ্গে তারা মামার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে মামা-ভাগ্নের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দা দিয়ে মামাকে কুপিয়ে আহত করে নুরুল আলম। হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে মোহাম্মদ হোসেন মারা যান।
নুরুল আলমকে ধরার জন্য পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24