বরিশাল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে একটি হত্যা মামলায় আব্দুর রাজ্জাক মাতুব্বর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার সময় আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের গৃহবধু মনোয়ারা বেগমকে ২০০৭ সালের ৭ জুলাই ভোর রাতে জবাই করে হত্যা করেন আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুল্লাহ তালুকদার পরদিন হিজলা থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইমরান হোসেন একই বছরের ১৮ অক্টোবর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24