২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সাংসদ আবুল হোসেন হাইকোর্টে খালাস

অস্ত্র মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক বিএনপি সাংসদ আবুল হোসেন খানকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক বিএনপি সাংসদ আবুল হোসেন খানকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। বরিশাল-৬ আসনের সাবেক এ সাংসদের আপিলের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ শেষে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই রায় দেয়। গত বছর ২৪ মে আবুল হোসেন খানকে এ মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এ টি এম মুসা । ওই রায়ের বিরুদ্ধে আসামীর দায়ের করা আপিলের শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান ও আফসাল এইচ খান। গত বছরের ১৪ ফেব্র"য়ারি আবুল হোসেন খান ৯০ রাউন্ড পিস্তলের গুলি, ম্যাগাজিন ও পিস্তল রাখার বাক্স জমা দেন। এর দুদিন পর ১৬ ফেব্র"য়ারি বাখরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৯১৯ঘ.