২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুল প্রাঙ্গণ থেকে সাতটি হাতবোমা উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে এক শিশু বল ভেবে একটি বোমা নিয়ে খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

বরিশাল, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে এক শিশু বল ভেবে একটি বোমা নিয়ে খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বাবুগঞ্জ থানার থারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজকে বলেন, সকালে স্কুলের কর্মচারি পারভীন বেগম ঝাড় দিতে গিয়ে লাল এবং কালো টেপ দিয়ে মোড়ানো বলের মত সাতটি বস্তু উদ্ধার করে। পরে এর থেকে একটি নিয়ে বল ভেবে তার পাঁচ বছর বয়সী ছেলে খেলার সময় তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমার সঙ্গে একটি টর্চলাইটও উদ্ধার করা হয়েছে। এর থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুস্কৃতকারীরা ডাকাতি কিংবা নাশকতা ঘটানোর জন্য বোমাগুলো রেখেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.