২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারব্রিজের টিন পড়ে গণপূর্ত সচিবসহ ১৫ কর্মকর্তা আহত

রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় সোমবার নির্মাণাধীন ওভারব্রিজের টিন পড়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এ এস এম রশিদুল হাই, প্রকল্প পরিপরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ১৫ কর্মকর্তা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় সোমবার নির্মাণাধীন ওভারব্রিজের টিন পড়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এ এস এম রশিদুল হাই, প্রকল্প পরিপরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেনসহ ১৫ কর্মকর্তা আহত হয়েছেন। সকালে র‌্যাংগস ভবনের পেছনের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সচিব এ এস এম রশিদুল হাই, রাজউকের সদস্য (উন্নয়ন) জয়নাল আবেদীন, প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী উজ্জ্বল মল্লি