২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে জিয়া সার কারখানার বিক্রয় কার্যালয়ে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়া সার কারখানার বিক্রয় কার্যালয়ে সোমবার বিকেলে আগুন লেগেছে। আশুগঞ্জ ও ভৈরবের দমকল ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়া সার কারখানার বিক্রয় কার্যালয়ে সোমবার বিকেলে আগুন লেগেছে। আশুগঞ্জ ও ভৈরবের দমকল ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) সুভাষ চন্দ্র সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিক্রয় কার্যালয়ে আগুন লাগে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তিনি দাবি করেন, আগুনে সার বিক্রি ও বরাদ্দের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.