২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চঞ্চল হত্যা মামলার আসামির বাড়ি থেকে বোমা উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান চঞ্চল হত্যা মামলার একজন পলাতক আসামির বাড়ি থেকে সোমবার দুপুরে দুটি তাজা হাতবোমা ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

সাতক্ষীরা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান চঞ্চল হত্যা মামলার একজন পলাতক আসামির বাড়ি থেকে সোমবার দুপুরে দুটি তাজা হাতবোমা ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জম উদ্ধার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর তালা উপজেলার ধানদিয়া ইউপি'র চেয়ারম্যান ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান চঞ্চলকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে শওকত হোসেন ও জোবেদা খাতুন নামে দুই আসামি সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ জানান, তালা উপজেলার খোর্দ্দ গ্রামের পলাতক নূর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমাসহ এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি জানান, চেয়ারম্যান চঞ্চল হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি যশোরের শংকরপুর গ্রামের রবিউল ইসলাম ও তালা উপজেলার খোর্দ্দ গ্রামের হুমায়ন কবীরের স্বীকারোক্তি অনুযায়ী দুটি তাজা হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.