২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ বিশেষজ্ঞ দল আসবে নভেম্বরের শুরুতে

বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে নভেম্বরে শুরুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে নভেম্বরে শুরুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "নভেম্বররের শুরুতেই একটি কোর দল আসবে। এর এক সপ্তাহের মধ্যে বা পরে ১২ সদস্যের আরো একটি দল আসবে। দেশের প্রতিটি বিভাগে ওই দলের দু'জন করে কাজ করবেন। এতে আইন, নিরাপত্তা, লজিস্টিক ও গণতন্ত্র বিষয়ক বিশেষজ্ঞ থাকবেন।" এছাড়া, নির্বাচনের আগে ৮০ থেকে একশ সদস্যের পর্যবেক্ষ দল আসবে বলেও তিনি জানান। ফ্রোয়েন বলেন, "পর্যবেক্ষক হিসেবে কারা আসবেন তা আগামী কয়েক দিনের মধ্যে ব্রাসেলসে অনুষ্ঠেয় বৈঠকে ঠিক হবে।" অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারের দিক থেকেও কিছু পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, "এমন পরিস্থিতিতেই আমরা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাব।" তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য নির্বাচন পর্যবেক্ষণে মিশন পাঠানো। আমরা ধাপে ধাপে পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে আশাবাদী।" ইইউ পর্যবেক্ষক আসার বিষয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "অবশ্যই আসবে। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে কিছু করা হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমডি/এসএনডি/এমএইচবি/১৮১২ ঘ.