২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে পোশাক শ্রমিকের মৃত্যু

রাজধানীর শেওড়া পাড়ায় শনিবার রাতে বাসচাপা পড়ে রূপা (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা প্রায় আধঘণ্টা রোকেয়া সরণি অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়া পাড়ায় শনিবার রাতে বাসচাপা পড়ে রূপা (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা প্রায় আধঘণ্টা রোকেয়া সরণি অবরোধ করে রাখে। মিরপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিশামি গার্মেন্টেস এর শ্রমিক রূপা রাত সাড়ে ৮টার দিকে শেওড়াপাড়া ওভার ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, রূপা মারা গেছে। এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা প্রায় আধঘণ্টা রোকেয়া সরণি অবরোধ করে রাখে। উপপরিদর্শক কামরুজ্জামান জানান, পুলিশ বাসটি আটক করে চালককে গ্রেপ্তার করলে রাত ৯টার দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২০০ ঘ.