২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মসমর্পণ

স্ত্রী লিপি আকতারকে (১৯) হত্যার পর বাড্ডা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে সোহরাব হোসেন (২৯) নামে এক ব্যক্তি। শনিবার সকালে এ ঘটনার পর পুলিশ লিপি আকতারের জবাই করা লাশ শাহজাদপুর দক্ষিণ পাড়ার একটি বস্তি থেকে উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী লিপি আকতারকে (১৯) হত্যার পর বাড্ডা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে সোহরাব হোসেন (২৯) নামে এক ব্যক্তি। শনিবার সকালে এ ঘটনার পর পুলিশ লিপি আকতারের জবাই করা লাশ শাহজাদপুর দক্ষিণ পাড়ার একটি বস্তি থেকে উদ্ধার করে। গুলশান থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী সোহরাব হোসেন শনিবার ভোর ৬টার দিকে বাড্ডা থানায় গিয়ে জানায়, সে স্ত্রীকে হত্যা করেছে। থানা পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কথার সত্যতা পায়। মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল গুলশান থানার আওতায় হওয়ায় বাড্ডা থানা পুলিশ সোহরাব হোসেনকে তাদের কাছে হস্তান্তর করে। পরে ১/৩ শাহজাদপুর দক্ষিন পাড়া আনোয়ারের বস্তির একটি ঘর থেকে লিপি আকতারের লাশ উদ্ধার করা হয়। লাশটি বিছানায় কালো কম্বল দিয়ে মোড়ানো ছিল। এর কণ্ঠনালি পুরোপুরি কাটা এবং থুতনিতে জখমের চিহ্ন রয়েছে। উপ পরিদর্শক বলেন, দাম্পত্য কলহের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে সোহরাব হোসেন জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮২০ ঘ.