২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে পানপুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে অনশন-সমাবেশ

শ্রীমঙ্গলের পানপুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে শুক্রবার জেলা সদর মৌলভীবাজারে প্রতীক অনশন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

মৌলভীবাজার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের পানপুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে শুক্রবার জেলা সদর মৌলভীবাজারে প্রতীক অনশন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে চার ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা শ্রীমঙ্গলের নাহার পানপুঞ্জিতে গাছ কাটার অনুমতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, গাছ কাটার কারণে ওই এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দেবে। বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, "সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পান পুঞ্জি ও চা বাগানের গাছ কাটার অনুমতি দিলেও এটি অন্যায়। এটি আদিবাসী উৎখাতের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমতি।" তিনি বলেন, "অবাধে গাছ কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। স্থানীয় আদিবাসী স