২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাক উল্টে নিহত ৩

বাগেরহাট সদর উপজেলার ফতেপুর আমতলা এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে শুক্রবার বিকালে মালবোঝাই একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং চার জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার ফতেপুর আমতলা এলাকায় বাগেরহাট-পিরোজপুর সড়কে শুক্রবার বিকালে মালবোঝাই একটি ট্রাক উল্টে তিন জন নিহত এবং চার জন আহত হয়েছে। নিহতরা হলেন- ট্রাক শ্রমিক শেখ মুজিবর রহমান (৪০) ও মফিজুল ইসলাম (২৮) এবং কাঠ ব্যবসায়ী তফসীর ব্যাপারী (৩৫)। আহত কবীর হাওলাদার (৩০), মিলন (২৬), আব্বাস উদ্দিন (৩০) ও কবিরকে (৩৫) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার থেকে কাঠ বোঝাই করে বাগেরহাট সদরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, "বিকাল সাড়ে ৪টার দিকে ফতেপুর আমতলা এলাকায় ট্রাকটি যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।" ট্রাকটি অতিরিক্ত কাঠবোঝাই ছিল বলে ওসি জানান। ট্রাকের চালক পলাতক রয়েছে। লাশগুলো সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯১১ ঘ.