২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলামাইন: ৮ ব্র্যান্ডের দুধ সাময়িক নিষিদ্ধ

যে আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধে বিষাক্ত মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে তা আপাতত ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যে আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধে বিষাক্ত মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে তা আপাতত ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এ আটটির মধ্যে নতুনভাবে পাওয়া ৫টি ব্র্যান্ডের দুধ সায়েন্স ল্যাবরেটরি ও পরমাণুশক্তি কমিশনে আবার পরীক্ষা করে বাণিজ্য মন্ত্রণালয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। আটটি ব্র্যান্ড হচ্ছে : চীনের সুইটবেবি, ইয়াশলি-১, ইয়াশলি-২, নিডো ফর্টিফাইড ইন্সট্যান্ট, অ্যানলিন, অস্ট্রেলিয়ার ডিপ্লোমা, রেডকাউ এবং ডেনমার্কের ডানো। এছাড়া যে সব কোম্পানি নিবন্ধনহীনভাবে গুঁড়োদুধ বাজারজাত করেছে তাদের বিরুদ্ধে অনতিবিল