২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' কথিত চরমপন্থী নিহত

কুষ্টিয়ার নওয়াপাড়া গ্রামে বুধবার রাতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের 'বন্দুকযুদ্ধে' সাদ্দাম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার নওয়াপাড়া গ্রামে বুধবার রাতে পুলিশের সঙ্গে চরমপন্থীদের 'বন্দুকযুদ্ধে' সাদ্দাম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সদস্য বলে দাবি করেছে পুলিশ। তার বাড়ি সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, পুলিশের একটি দল বুধবার রাত ২টার সময় সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কুড়িপাড়া মাঠে অভিযান চালায়। সেখানে চরমপন্থী সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সাদ্দাম হোসেন নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সার্টারগান ও চারটি গুলি উদ্ধার করেছে। বাবুল উদ্দিন সরদার জানান, সাদ্দামের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮১৯ ঘ.