বাগেরহাট, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দবন সংলগ্ন মংলার জয়মনি এলাকায় বুধবার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) পশ্চিম অঞ্চলের সদস্যদের হাতে আটক হয়েছে দুই ডাকাত।
আটককৃতরা হচ্ছে, বাগেরহাটের মোড়েলগঞ্জের মিল্টন শেখ (২২) ও একই এলাকার আলম শেখ (৩০)।
তাদের কাছ থেকে ইংল্যান্ডের তৈরি দুটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
মংলায় উপকূল রক্ষী বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রবিউল ইসলাম বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটককৃতরা দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৩৭ ঘ.
bdnews24