২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় চুয়াডাঙ্গায় এক জনের যাবজ্জীবন

হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার বিচারিক আদালত। অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোতাহার হোসেন বূধবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার বিচারিক আদালত। অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোতাহার হোসেন বূধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- নয়ন মন্ডল (৩০)। বাড়ি সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে। বোয়ালিয়া গ্রাম বিএনপির সভাপতি ছলিম উদ্দিন মোল্লাকে হত্যার দায়ে নয়নকে এ দণ্ড দেয়া হয়েছে। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর সাজা ভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের রায়ে অপর ১১ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০০৭ সালের ১৮ মে ছলিম মোল্লাকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ছেলে মিলন বাদি সদর থানায় মামলা করেন। এরপর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদি মিলন সাংবাদিকদের বলেছেন, তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪০ ঘ.