২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখায় কাগজপত্র জমার সময় পরিবর্তন

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার শাখায় কাগজপত্র জমা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার শাখায় কাগজপত্র জমা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওএফ-১৯৪ ফর্ম (ব্লু শিট) এবং এর সংশ্লিষ্ট কাগজপত্র এখন থেকে কেবল বৃহস্পতিবার সকালে জমা নেওয়া হবে। মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে রবি ও সোমবার এ সংক্রান্ত কাগজপত্র জমা নেওয়া হতো। যেসব ভিসা আবেদনকারীকে ওএফ-১৯৪ ফর্ম দেওয়া হয়েছে এবং অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে তারা নিজ নিজ কাগজপত্র জমা দিতে যে কোনো বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে দূতাবাসে আসতে পারেন। ভিসা আবেদনকারীদের সঙ্গে পাসপোর্টও নিয়ে আসতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এসকে/১৯৩৫ঘ.