২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে হবে: সেনাপ্রধান

একটি দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নেত্রকোনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। মঙ্গলবার সদর উপজেলার বাংলা ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, "বর্তমান বিশ্বে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।" "একটি জাতি যত বেশি শিক্ষিত হবে, তত বেশি উন্নতি লাভ করবে।" একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে মইন উ আহমেদ বলেন, "দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমান প্রচেষ্টা চালাতে হবে।" ছাত্র শিক্ষক অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়কে তিনি এইচএসসি পর্যায়ে উন্নীত করার প্রতিশ্র"তি দেন। এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত বীণাপানি ভবনের ফলক উন্মোচন, বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার ফারহানা রহমান। সবশষে একটি সাং