২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে রদবদল

প্রশাসনের দুইজন যুগ্ম-সচিব, তিনজন উপ-সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে নতুন করে ইউএনও নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন যুগ্ম-সচিব, তিনজন উপ-সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে নতুন করে ইউএনও নিয়োগ দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল ও নিয়োগ দিয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক চৌধুরী জিয়াউল হককে বিসিকের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব মো. রফিকুজ্জামানকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে বিসিকের পরিচালক হিসেবে বদলীর আদেশাধীন শহীদ উল্লা খন্দকারকে বাংলাদেশ বেতারের পরিচালক, ওএসডি উপ-সচিব জাহাঙ্গীর আলমকে দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট-এর সদস্য এবং ওএসডি উপ-সচিব রাশিদুল ইসলামকে বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এদিকে চাঁপাই নবাবগঞ্জের নাচোলের ইউএনও আবু তাহির মোহাম্মদ জাবেরকে কৃষি সচিবের একান্ত সচিব এবং সাতক্ষীরা সদরের ইউএনও মো. আখতারুজ্জামানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে পদায়নের জন্য প্রত্যাহার করে সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে। এছাড়া প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক ফিরোজ উদ্দিন খলিফাকে নাচোলে, ময়মনসিংহের ধোবাউড়ার ইউএনও সুলতান আলমকে সাতক্ষীরা সদরে, সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমানকে ফরিদপুরের বোয়ালমারী এবং ফরিদপুরের বোয়ালমারীর ইউএনও আব্দুল আউয়ালকে ধোবাউড়ার ইউএনও নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৯০০ ঘ.