ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কলকাতায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফেরত আনতে উদ্যোগ নেবে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।
পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গত ১১ অক্টোবর কলকাতা পুলিশ গ্রেপ্তার করে বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে। তার গ্রেপ্তারের খবর সরকার নিশ্চিত হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।
সুব্রত বাইনকে ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে এমএ মতিন বলেন, "সুব্রত বাইনকে গ্রেপ্তারের বিষয়ে ভারতীয় কর্তৃপ এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে জানানো হলেই তাকে দেশে ফেরত আনতে পদপে নেওয়া হবে।"
"তবে সুব্রত বাইনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি", বলেন এমএ মতিন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই।
সেেেত্র কোন প্রক্রিয়ায় সুব্রত বাইনকে ফেরত আনা হবে- জানতে চাওয়া হলে উপদেষ্টা মতিন বলেন, "এর আগেও ভারত থেকে বেশ কিছু সন্ত্রাসীকে ফেরত আনা হয়েছে। তাদের যে প্রক্রিয়ায় আনা হয়েছে। সুব্রত বাইনকেও সে প্রক্রিয়ায় আনা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএইচবি/১৮২১ ঘ.
bdnews24