২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

পাবনা শহরের কালাচাঁদপাড়ার জোড়বাংলা এলাকায় সোমবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই শিক্ষার্থীর বাবা ও মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

পাবনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের কালাচাঁদপাড়ার জোড়বাংলা এলাকায় সোমবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই শিক্ষার্থীর বাবা ও মা। মৃত ব্যক্তি হলেন- সরকারি এডওয়ার্ড কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র দিপু চক্রবর্তী। দিপুর বাবা শিবু চক্রবর্তী এবং মা লক্ষ্মী চক্রবর্তী আহত হয়েছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফী বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকমকে বলেন, "রাত ১১টার দিকে দিপু তার বাড়ির সামনে ঝুলে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। ওই সময় দিপুকে রক্ষা করতে গিয়ে তার বাবা ও মাও বিদ্যুৎস্পৃষ্ঠ হন।" তড়িতাহত দিপু ঘটনাস্থলেই মারা যায়। শিবু ও লক্ষ্মী চক্রবর্তীর হাতও ঝলসে গেছে। তাদের দুই জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গত ৪/৫ দিন ধরে ওই স্থানে বিদ্যুতের ছেঁড়া তার ঝুলছিল। এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫৫ ঘ.