ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত রোববার থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলাফেরা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ও স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম। তাদের সঙ্গে কেবল একজন গানম্যান থাকছে।
এ নিয়ে সোমবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেন, "আমাদের পুলিশ প্রটেকশন প্রত্যাহার করা হয়নি। প্রয়োজন মনে করছি না বলেই আমরা প্রটেকশন নিচ্ছি না।"
তবে স্বরাষ্ট্র সচিব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব বিশেষ পুলিশি নিরাপত্তা না নিলেও আগের ব্যবস্থা অনুযায়ী তাদের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক গানম্যান থাকছে।
সরকারের সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা পদাধিকার বলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক গানম্যান পেয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/জেকে/এসকে/২১২১ঘ.
bdnews24