২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাংলা সীমান্ত এলাকা থেকে সোমবার বিকেলে বাংলাদেশি তিন গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাংলা সীমান্ত এলাকা থেকে সোমবার বিকেলে বাংলাদেশি তিন গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এরা হলেন- দেবহাটা উপজেলার ছুঁটিপুর গ্রামের হানিফ গাজীর ছেলে রহমত (২৬), কামাল হোসেনের ছেলে মধু (২৮) ও এজাহার আলীর ছেলে আবুল সরদার (৪৫)। কালিগঞ্জ উপজেলার খানজিয়া বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার ইয়ার আলী গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে জানান, বিকেলে ওই তিন রাখালকে নাংলা সীমান্ত এলাকা থেকে ভারতের বরুনহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। তিনি আরও জানান, বিষয়টি বিডিআরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.