ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
মুক্তির পর নাজিম উদ্দিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' আমি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছি। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাচ্ছি।''
সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে ভোলায় কয়েকটি চাঁদাবাজি মামলা রয়েছে। ওই সব মামলার পুলিশ গত ২৭ জুলাই রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''উচ্চতর আদালতের নির্দেশে সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নাজিম উদ্দিন আলমকে মুক্তি দেওয়া হয়েছে।"
ছাত্রদলের নেতা-কর্মী ও ভোলার নেতারা কারা ফটকে তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১২০২ ঘ.
bdnews24