২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে খাদ্যে বিষক্রিয়ায় একজনের মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলায় শনিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় ফরিদা ইয়াসমিন (৪০) নামে একজন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আমিনুল ইসলাম (৪৭) এবং মেয়ে আম্বিয়া বেগম (১২), ছেলে আল আমিন (২৫), আতিক (২২) ও জনিকে (২০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

রংপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগাছা উপজেলায় শনিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় ফরিদা ইয়াসমিন (৪০) নামে একজন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আমিনুল ইসলাম (৪৭) এবং মেয়ে আম্বিয়া বেগম (১২), ছেলে আল আমিন (২৫), আতিক (২২) ও জনিকে (২০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তবে চিকিৎসার পর তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. হুমায়ুন কবীর। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়নি। মুলত খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ফরিদা ইয়াসমিন মারা গেছেন। তার স্বামী ও ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়েন।" উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মধুরাম গ্রামের আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে তিনি স্থানীয় দামুর চাকলা বাজার থেকে এক কেজি গরুর মাংস ও সয়াবিন তেল কিনেন। মাংস রান্না করে স্ত্রী ও ছেলেমেয়েসহ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে তাদের সবার পাতলা পায়খানা শুরু হয়। রাতেই মারা যান তার স্ত্রী ফরিদা। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সোহরাব হোসেন জানান, মাংস ও তেল পরীক্ষার জন্য সংগ্রহ করে রংপুরের সিভিল সার্জনের দপ্তরে পাঠানো হয়েছে। সোমবার নমুনাগুলো ঢাকার মহাখালীতে পরীক্ষাগারে পাঠানো হবে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.