ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের বাসভবনে বোমা হামলা ও হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠনে 'রীতি ভঙ্গের' নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী।
সমিতি একইসঙ্গে বোমা হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা এবং দক্ষ, অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বিচারপতিদের বেঞ্চ পুনর্গঠনের মাধ্যমে দ্রুত ন্যয়বিচার করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছে।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভার গৃহীত প্রস্তাবে এই আহবান জানানো হয়।
সমিতির সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আমীর উল উসলাম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমিতির সম্পাদক নুরুল ইসলাম সুজন।
প্রস্তাবে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহলের মদদে বিচারপতি চাকলাদারের সরকারী বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। তদন্ত করে এই সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের চিহ্নিত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রস্তাবে আরও বলা হয়, বহুদিনের বিলম্বিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি বিশেষ কুচক্রিমহল নানা বিভ্রান্তি ও বিশৃংখলা সৃষ্টিতে তৎপর। দলমত নির্বিশেষে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রস্তাবে রাষ্ট্রের সব সরকারি-বেসরকারী সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "জনগণের শেষ ভরসার স্থল সুপ্রিম কোর্ট। কিন্তু অদৃশ্য শক্তি সর্বোচ্চ আদালতকে নানান হুমকির মুখে রেখে আজ্ঞাবহ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চায়। বিচারপতির বাসায় হামলা ও আইনজীবীদের নামে লিফলেট আইনের শাসনের পরিপন্থি।"
তিনি আরও বলেন, "স
bdnews24