ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান খানকে রোববার বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
রোববার এক সরকারি আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
একই দিন মন্ত্রণালয়ের অপর এক আদেশে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের অতিরিক্ত দাািয়ত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন আহমেদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জিএনএ/১৯৫১ ঘ.
bdnews24