২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভিজিএফের চাল পাচারের অভিযোগে ইউপি চেয়ারম্যান জেলহাজতে

ভিজিএফ কর্মসূচির চাল পাচারের অভিযোগে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপি চেয়ারম্যানসহ দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

বান্দরবান, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিজিএফ কর্মসূচির চাল পাচারের অভিযোগে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউপি চেয়ারম্যানসহ দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এরা হলেন- বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ ও ওয়াহিদুর রহমান। শুক্রবার তাদেরসহ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলামকেও পুলিশ ও বিডিআর গ্রেপ্তার করেছিল। পরে নুরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। বাইশারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে ওয়াহিদুর রহমানের বাড়ি এবং নুরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাচারের উদ্দেশ্যে মওজুদ করা ভিজিএফ (ভালনার‌্যাবল গ্র"প ফিডিং) কর্মসূচির ৫৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ ও বিডিআর। তিনি বলেন, "জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যান ও ওয়াহিদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয় এবং নুরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়।" তিনি আরও জানান, আটক দু'জনের বিরুদ্ধে শনিবার ত্রাণ সামগ্রী আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে। এরপর শনিবার বিকেলে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৩ ঘ.