নীলফামারী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর নীলফামারী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যক্রম আবার শুরু হয়েছে।
শনিবার শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ব্যাংক চত্বরে মৌসুমী ফসল চাষের জন্য আট লাখ টাকা বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করেন এ ব্যাংকের চেয়ারম্যান আব্দুল লতিফ মণ্ডল।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ মণ্ডল বলেন, "তখনকার সরকারের ঘোষিত ঋণ মওকুফের বিষয়টি জনগণ সঠিকভাবে বুঝতে না পারায় এ ব্যাংকের ঋণ কার্যক্রম নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। এখন আর এ সমস্যা নেই।"
বকেয়া ঋণের আসল টাকা পরিশোধ করে সুদ বা দণ্ডসুদ মুওকুফের সুযোগ গ্রহণ করার জন্য সংশ্লি
bdnews24