২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইম্যাক্সের লাইসেন্স নিচ্ছে বিটিসিএল

ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিওএ) কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স নিচ্ছে বাংলাদেশ টেকিমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিওএ) কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স নিচ্ছে বাংলাদেশ টেকিমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বিটিসিএল এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ লাইসেন্সের জন্য টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) ফি বাবদ বিটিসিএল দেবে ২১৫ কোটি টাকা। বাংলা লায়ন কমিউনিকেশন্স, ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক লিমিটেড ও আগুরি ওয়ারলেস নামের তিনটি বেসরকারি প্রতিষ্ঠান গত মাসে উন্মুক্ত নিলামের মাধ্যমে ওয়াইম্যাক্সের লাইসেন্স জিতে নেয়। লাইসেন্স ফি হিসেবে বিটিআরসিকে তাদের দিতে হবে ২১৫ কোটি টাকা করে। এর বিনিময়ে দুটি প্রতিষ্ঠান দুই দশমিক তিন এবং একটি প্রতিষ্ঠান দুই দশমিক পাঁচ গিগাহার্টজ স্পেকট্রামে ওয়াইম্যাক্স পরিচালনার অনুমতি পাবে। ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস প্রযুক্তিই সংক্ষিপ্তভাবে 'ওয়াইম্যাক্স' নামে পরিচিত। এই অত্যাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তারহীন মাধ্যমে উচ্চ গতিতে তথ্য আদানপ্রদান করা সম্ভব। লাইসেন্সের শর্ত অনুযায়ী, অনুমতি পাওয়ার প্রথম বছরে প্রতিটি কোম্পানিকে কমপক্ষে ৯০টি বেজ স্টেশন বসাতে হবে এবং তিন বছরের মধ্যে সারাদেশে ওয়াইম্যাক্স কার্যক্রম স