২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

রাজশাহীতে একটি বীমা কোম্পানির মাঠকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

রাজশাহী, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে একটি বীমা কোম্পানির মাঠকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণের শিকার নারী বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। বোয়ালিয়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, বিকেলে এএসআই আব্দুল হামিদ দুর্গাপূজার 'ডিউটিতে' ছিলেন। মামলার ঘটনা জানাজানি হওয়ার পর তিনি আর থানায় ফেরেননি। মামলার এজাহারে বলা হয়, নগরীর রাণীনগর এলাকার ব্যবসায়ী ফারুক গত ৭ অক্টোবর বিকেলে এএসআই হামিদকে নিয়ে বাদীর বাসায় যান। পূর্ব পরিচয়ের সুযোগে ফারুক বাদীর মায়ের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এই সুযোগ হামিদ পাশের ঘরে বাদীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ওই দিন সন্ধ্যায় বাদীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত পুলিশ উপ পরিদর্শক নাজমা খানমের কাছে ঘটনা খুলে বলে তিনি আইনি সহায়তা চান। পরে তার জবানবন্দি অনুযায়ী এজাহার তৈরি করে থানায় পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৪০ ঘ.