ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর সরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের হজের আরকান-আহকাম সম্পর্কে ধারণা দিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজ নিজ জেলায় আগামী ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে হজযাত্রীদের গাইডরাও উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সরকারি ব্যবস্থাপনাধীন হজ যাত্রীদের নিজ নিজ জেলায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা জেলার হজযাত্রীদের প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে। এ জেলার হজযাত্রীদের বিস্তারিত জানার জন্য ফোন ৮৯১৯৪২৭, মোবাইল ০১৭২১৭৫০৬৮৯ ন
bdnews24