২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা রেল চলাচল বন্ধ

জামালপুরের নরুন্দি ও পিয়ারপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্র্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

জামালপুর, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের নরুন্দি ও পিয়ারপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্র্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ময়মনসিংহ-জামালপুর রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। জামালপুর স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ থেকে জামালপুরগামী মালবাহী ট্রেনটির ইঞ্জিনের দুটি চাকা সকাল সোয়া ১০টার দিকে লাইনচ্যুত হয়। ময়মনসিংহ থেকে উদ্ধার ট্রেন পৌঁছে ইঞ্জিনটি উদ্ধার করার পর বেলা ৩টার দিকে রেল চলাচল আবার স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিএইচ/জেকে/১৮০০ ঘ.