২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান খুন

সাতক্ষীরার তালা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আরিফুজ্জামান চঞ্চল। তিনি ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

সাতক্ষীরা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আরিফুজ্জামান চঞ্চল। তিনি ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পুলিশ জানায়, চঞ্চলকে বুধবার ভোররাতে সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। সকালে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় 'চরমপন্থী'রা জড়িত বলে পুলিশ ধারণা করছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মো. আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, "ভোর রাতে ১২/১৩ সন্ত্রাসী বাড়িতে ঢুকে চঞ্চলকে ঘুম থেকে ডেকে তোলে। তারপর মুখ ও চোখ বেঁধে তাকে নিয়ে যায়।" সন্ত্রাসীরা যাওয়ার সময় ওই বাড়ির সবকটি মোবাইল, নগদ টাকা ও কিছু সোনার গহনা নিয়ে যায়। সকালে বাড়ির কাছের একটি পুকুরে চঞ্চলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানায়। তারা আরও জানায়, সন্ত্রাসীরা মুখে কাপড় বেঁধে ওই বাড়িতে হানা দেয়। পুলিশ সুপার বলেন, "নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" তবে তদন্তের 'স্বার্থে' গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৮ ঘ.