২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয়টি ককটেলসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

শরীয়তপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয়টি ককটেলসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করছে। মঙ্গলবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কে পাশে জাজিরা ডিগ্রি কলেজ সংলগ্ন দক্ষিণ বাইকশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আলী খান। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শাহীন সরদার (২৫), শাহ আলম (২৮), সবুজ (২৬) ও বাবু (২৫)। চার জনের বাড়িই মাদারীপুর জেলায়। ওসি কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার দিকে জাজিরা কলেজের পাশের দক্ষিণ বাইকশা এলাকায় ওই চার যুবকের গতিবিধি দেখে সন্দেহ হলে টহল পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছে ছয়টি ককটেল, একটি শাবল, একটি রড পাওয়া যায়।" তিনি বলেন, "ওই চার যুবক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের সঙ্গে একটি অটো রিকশাও ছিল। তাও আটক করা হয়েছে।" এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) পুলক চন্দ্র রায় বাদি চার জনের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা এবং বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৩ ঘ.