২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত

জামালপুরের সরিষবাড়ি উপজেলার বিলবালিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সোমবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 10:28 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

জামালপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষবাড়ি উপজেলার বিলবালিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সোমবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২জনকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি০ আবুল কালাম আজাদ জানান, বিলবালিয়া গ্রামের আব্দুস ছাত্তার ও আনিসুর রহমানের মধ্যে ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ছাত্তারের লোকজন জমি দখলে নিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বজলু (৩৫), সোলাইমান (৪০). মশিউর রহমান (১৮), হাসনা হেনা (৪০), হোসনে আরা (২২), লিটন (২০), আবু বক্কর সিদ্দিক (৪০), নাসির উদ্দিন (৩০), আলতাফ (২৫), আফজাল (৩৫), শাহজাহান (৫০), হেলালকে (১৬) সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওসি জানান, সংঘর্ষের ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার তিন আসামি বজলু, সোলাইমান ও মশিউর রহমানকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২০ ঘ.