২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'ক্রসফায়ারে' লাল পতাকা নেতা নিহত

পাবনার আতাইকুলা থানায় শনিবার ভোরে র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে। নিহতের নাম শহীদুল ইসলাম (৩৬)। তিনি নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

পাবনা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা থানায় শনিবার ভোরে র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে। নিহতের নাম শহীদুল ইসলাম (৩৬)। তিনি নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। ভোর ৪টার দিকে রঘুনাথপুর গ্রামে ওই 'ক্রসফায়ারের' ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর পাবনা ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল। তিনি সাংবাদিকদের বলেন, "রঘুনাথপুরে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল ভোর ৪টার দিকে সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী বন্দুকযুদ্ধের পর শহীদের গুলিবিদ্ধ লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়।" ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট টুটু বোরের রিভলবার, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। নিহত শহীদ আতাইকুলা থানার কালীবাড়ি গ্রামের মকছেদ আলি ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৪ ঘ.