২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রশংসা করেছে: ইফতেখার

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত ভূমিকায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 07:22 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত ভূমিকায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি বলেছেন, "জাতিসংঘের যে ক'জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার দেখা হয়েছে, তারা সবাই শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন।" বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন এর আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালেইন লি রয়, ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট এর আন্ডার সেক্রেটারি জেনারেল সুজানা মালকোরা ও জাতিসংঘ ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যানজেলা কেইনের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ খবর জানানো হয়। উপদেষ্টা জানান, বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ ফোর্স হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশের দুইজন কর্মকর্তা লাইবেরিয়া ও জর্জিয়ায় মিশনের নেতৃত্ব দিচ্ছেন। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও স্বল্পোন্নত দেশের সমস্যা- এ তিনটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে। আন্তর্জাতিক স