সাভার, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি মিউজিক ভিডিও ক্যাসেটের পোস্টার ও মোড়কে 'সুবাহান আল্লাহ' ছাপার অভিযোগে ক্যাসেটের শিল্পী টিপু সুলতানকে বুধবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ক্যাসেটের শিল্পী টিপু সুলতান জানান, পোস্টারে ও ক্যাসেটের মোড়কে 'সুবাহান আল্লাহ' ব্যবহার করার জন্য তিনি 'ভুল বুঝতে পেরে' ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি।
মামলার অন্য আসামিরা হলেন- সাভার বাস স্ট্যান্ডের অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটের শাহদাত ভিসিডি সেন্টারের মালিক শাহদাত হোসেন, ভিডিও পরিচালক সাইফুল ইসলাম এবং ভিডিও ও পোস্টারের মডেল নাছরিন আক্তার।
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মাওলানা ইস্রাফিল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইস্রাফিল হোসেনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোবাহানবাগ এলাকায় মডেল নাছরিন আক্তারের 'মডর্গাল বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার' থেকে বেশ কিছু ভিডিও কপি জব্দ করা হয়। এছাড়া 'সুবাহান আল্লাহ' লেখা বেশ কয়েকটি পোস্টার ও মোড়ক জব্দ করা হয়েছে। তবে এ সময় নাসরিনকে পাওয়া যায়নি।
উপ-পরিদর্শক কবীর হোসেন জানান, বুধবার ভোরে ওই ক্যাসেটের শিল্পী টিপু সুলতানকে সোবাহানবাগের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
পোস্টারটিকে 'অশ্লী
bdnews24