২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে রোববার সকাল সাড়ে নয়টায় প্রথমে ক ূটনীতিক এবং এরপর সকাল ১০টা থেকে বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী আনোয়ারা বেগমও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনিও প্রথমে ক ূটনীতিক ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং তার পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও দেশের শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বঙ্গভবন ও প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথিদের সেমাই, জর্দ্দাসহ বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৩২৪ঘ.