নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পুলিশের ওয়েব সাইট www.nrgpolice.com এ দেওয়া নারায়ণগঞ্জের পলাতক শীর্ষ সন্ত্রাসীদের ছবিসহ তালিকায় প্রথমেই রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ দণ্ডিত আসামি এ কে এম শামীম ওসমান।
এরপরেই রয়েছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হত্যাসহ একাধিক মামলার আসামী জাকির খান।
জেলা পুলিশের ওয়েব সাইটে পলাতক সন্ত্রাসী শামীম ওসমান ও জাকির খান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ জেলা পর্যায়ে পুলিশের প্রথম ওয়েব সাইটটি উদ্বোধন করেন।
এই ওয়েব সাইটের মাধ্যমে নাগরিকেরা অভিযোগ জানাতে পারবেন। এতে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24