২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে চার ভিআইপি বন্দি কারাগারে

খুলনার মেয়র তৈয়ুবুর রহমান, বিএনপি নেতা আসম হান্নান শাহ, জয়নাল আবেদীন ফারুক ও অ্যাডভোকেট সিগমা হুদাকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 10:52 AM

Updated : 26 Apr 2022, 12:56 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার মেয়র তৈয়ুবুর রহমান, বিএনপি নেতা আসম হান্নান শাহ, জয়নাল আবেদীন ফারুক ও অ্যাডভোকেট সিগমা হুদাকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রিজন সেল থেকে দুপুর সাড়ে ৩টার পর তাদেরকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে হান্নান শাহকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ও বাকি তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকদের পরামর্শেই চার ভিআইপি বন্দিকে কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। কারাগারের চিকিৎসকরাই তাদের চিকিৎসা করতে পারবেন।" চলতি সপ্তাহে বিএসএমএমইউ এর প্রিজন সেলে থাকা ১৮ জন ভিআইপি বন্দিদের মধ্যে মোট পাঁচ জনকে কারাগারে নেওয়া হয়েছে। সোমবার পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসএনডি/১৬৪৮ ঘ.