২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৮২ বস্তা সারসহ গ্রেপ্তার ৪

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮২ বস্তা সার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জয়পুরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮২ বস্তা সার। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকমল হোসেন জানান, কিছু লোক অবৈধভাবে সার মজুত করে পাশের জেলাগুলোতে পাচার করছে বলে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় একটি ভটভটিতে তোলার সময় ৮২ বস্তা সারসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাহিনুর রহমান, কাহালু উপজেলার করলাপাড়া গ্রামের মাহফুজার রহমান, একই গ্রামের সাখাওয়াৎ হোসেন, শিবগঞ্জ উপজেলার চালুঞ্জা পিপলই গ্রামের রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত চার জনসহ দুই মজুতদারের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আকমল হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.