২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে মাদ্রাসা কর্মচারীকে কুপিয়ে হত্যা

জয়পুরহাট সদর উপজেলার কড়ই কামিল মাদ্রাসার উচ্চমান সহকারী আব্দুস সোবহানকে (৪৫) মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 07:28 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জয়পুরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর উপজেলার কড়ই কামিল মাদ্রাসার উচ্চমান সহকারী আব্দুস সোবহানকে (৪৫) মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে একটি মাঠ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব। তিনি বলেন, সোবহান মাদ্রাসার কাজে মঙ্গলবার রাজশাহী যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। তার দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আব্দুস সোবহান সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এমআই/১৩২০ ঘ.